• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেরদৌস-রিয়াজ-মাহি-শাওনসহ ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

Mofossal Barta
প্রকাশিত জুলাই ২৭, ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ণ
ফেরদৌস-রিয়াজ-মাহি-শাওনসহ ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত গ/ণহ/ত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উসকানির অভিযোগে দেশের ২৭ জন সংস্কৃতিকর্মী, অভিনেতা, সাংবাদিক ও শিল্পীর বিরু/দ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। রাষ্ট্রসংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস রোববার (২৬ জুলাই) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্র জমা নেওয়ার পর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন যে এসব বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‎অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, জুলাই আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হা/মলা ও গণহত্যার ঘটনার পেছনে অভিযুক্ত এসব ব্যক্তিদের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধন, সমর্থন এবং উসকানি ছিল।

‎অভিযোগকারী আল নূর মোহাম্মদ আয়াস গণমাধ্যমকে জানান, গণঅভ্যুত্থানের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর যখন নির্যাতন চালানো হচ্ছিল, তখন অভিযুক্তরা অপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে উসকানি জুগিয়েছিলেন। এমনকি জুলাই গণঅভ্যুত্থানের পরও তারা জুলাই যো/দ্ধাদের কটাক্ষ করে বিভিন্ন উসকানিমূলক স্ট্যাটাস, বক্তব্য ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এসব অভিযোগের একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্ত নিশ্চিত করার দাবি জানান তিনি