ডেক্স নিউজ,
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির গোপন কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযান চালিয়ে ৩৫টি তাজা ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান, বিস্তারিত পরে জানানো হবে।
ডিএমপি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ আগামী সোমবারকে (১৭ নভেম্বর) কেন্দ্র করে ককটেল তৈরি করছিল। ককটেলগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের কথা ছিল।