• ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ণ
রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ, 

রাজধানীর রামপুরার বিটিভি ভবনের উল্টাপাশে ইউলুবের (ফ্লাইওভার) নিচে পার্কিং করা ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান। তিনি জানান, রাতের দিকে বাসে আগুন লাগার সংবাদ পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কীভাবে আগুন লাগানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক ইব্রাহিম খলিল জানান, রামপুরা এলাকায় পার্কিং করা বাসে আগুনের খবর পেয়ে থানা থেকে একটি দল যায়। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।