• ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুর্মিটোলায় চলন্ত প্রাইভেটকারে আগুন

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৫, ১৩:৫০ অপরাহ্ণ
কুর্মিটোলায় চলন্ত প্রাইভেটকারে আগুন
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ
রাজধানীর কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবের সামনে একটি চলন্ত প্রাইভেটকারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
‎ক্যান্টনমেন্ট থানার ওসি আলমগীর জাহান বলেন, উত্তরার দিকে যাওয়া একটি প্রাইভেটকারের ইঞ্জিনে হঠাৎ করে ধোঁয়া উড়তে থাকে। তখন গাড়িটির মালিক গাড়ি সাইড করে নেমে যায়। ওই সময় সেখানে পুলিশ উপস্থিত ছিল। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিনের একটি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

  • ‎বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিমও। তিনি বলেন, ‘১০টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে একটি প্রাইভেটকারে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে।