ঘিওরে নিহত লাভলু আহমেদের পরিবারের খোঁজ খবর নিতে এসেছেন জেলা বিএনপির সভাপতি / সম্পাদক

Mofossal Barta
প্রকাশিত January 10, 2025, 21:17 PM
ঘিওরে নিহত লাভলু আহমেদের পরিবারের খোঁজ খবর নিতে এসেছেন জেলা বিএনপির সভাপতি / সম্পাদক

ঘিওরে নিহত লাভলু আহমেদের পরিবারের খোঁজ খবর নিতে এসেছেন জেলা বিএনপির সভাপতি / সম্পাদক

সংবাদটি শেয়ার করুন....

আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি: ঘিওর উপজেলার সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক নিহত লাভলু আহমেদের পরিবারের খোঁজ খবর নিতে এসেছেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির।

শুক্রবার ( ১০ জানুয়ারি ) জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিহত লাভলু আহমেদের পরিবারের সাথে দেখা করতে তার বাড়িতে যান তারা।

এসময় উপস্থিত হাজার হাজার জনতা লাভলু হত্যাকারীদের দল থেকে বহিষ্কার ও ফাঁসির দাবি করেন।

উল্লেখ্য, (০৯ ডিসেম্বর) সোমবার উপজেলা হাসপাতালের সামনে প্রকাশ্য দিবালোকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে লাভলু আহমেদকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ ব্যাপারে নিহতের ভাই টিপু সুলতান বাদী হয়ে ২০ জনকে আসামী করে ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত পরিবারকে এ সময় বিএনপির পক্ষ থেকে সার্বিক সহায়তা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন জেলা নেতৃবৃন্দ।