জাহাজমারা ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় মো. ইউসুফ

Mofossal Barta
প্রকাশিত November 15, 2026, 12:32 PM
জাহাজমারা ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় মো. ইউসুফ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক
‎
‎নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ১০ নং জাহাজমারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সমাজসেবক মো. ইউসুফ।
‎
‎দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতার মাধ্যমে স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। বিশেষ করে গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন, মসজিদ, মক্তব ও নূরানী মাদ্রাসায় অনুদান এবং অসচ্ছল পরিবারের খাদ্য, চিকিৎসা ও শিক্ষাসহ বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করে আসছেন।
‎
‎মেম্বার প্রার্থী হওয়ার বিষয়ে মো. ইউসুফ বলেন, “আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণ আমাকে নির্বাচিত করলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করব। ৫ নং ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার পরিবেশ সৃষ্টি, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং অসহায় মানুষের অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। ব্যক্তিগত স্বার্থ নয়, মানুষের সেবা করতেই জনপ্রতিনিধি হতে চাই।
‎
‎স্থানীয় বাসিন্দারা জানান, মো. ইউসুফ দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তাঁকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান তাঁরা। নির্বাচিত হলে এলাকার বিভিন্ন সমস্যা সমাধান ও সার্বিক উন্নয়নে তিনি ভূমিকা রাখবেন বলে তাঁদের প্রত্যাশা।