খালাতো বোনের বিয়েতে হারালেন পরিবারের ৯ সদস্য

Mofossal Barta
প্রকাশিত June 23, 2024, 00:15 AM
খালাতো বোনের বিয়েতে হারালেন পরিবারের ৯ সদস্য
সংবাদটি শেয়ার করুন....

 

মফ:স্বল বার্তা:
বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৯ জনের পরিচয় পাওয়া গেছে। নিহত ৯ জনের মধ্যে ৭ জনই একই পরিবারের সদস্য। অপর দুজন ও আত্নীয় হন।

শনিবার (২২ জুন) দুপুরে বরগুনা জেলার আমতলী এলাকার বর পক্ষের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার সময় হলদিয়া-চাওড়া সীমান্তবর্তী চাওড়া হলদিয়া খালের ওপর লোহার ব্রিজ ভেঙে মাইক্রোবাস পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের ৭ জন মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাহাপাড়া এলাকার সাবেক সেনা সদস্য মাহাবুবর রহমান সবুজের পরিবারের সদস্য। মাহাবুব তার খালাতো বোনের বিয়েতে পরিবারের সবাইকে নিয়ে এসেছেন। অপর দুজন আমতলীর দক্ষিণ তক্তাবুনিয়া এলাকার জহিরুল ইসলামের স্ত্রী ও কন্যা। এরা মাহবুবের পুত্রা বউ ও মেয়ে এরাও বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন।

নিহতরা হলেন, মাহাবুবের ভাই সোহেলের স্ত্রী রাইতি (৩০), শাশুড়ি রুমি বেগম (৪০), মাহাবুবের মা ফরিদা বেগম (৪০), মামি মুন্নি বেগম (৪০), তার সন্তান তাহিয়া (৭), তাসদিয়া (১১), আরেক মামি ফাতেমা বেগম (৪০)। এছাড়া আমতলীর দক্ষিণ তক্তাবুনিয়ার জহিরুল ইসলামের স্ত্রী জাকিয়া এবং কন্যা রিদি (৫)।

জানা গেছে, মাহাবুবের খালার বাড়ি আমতলী উপজেলায়। তার খালাতো বোন হুমায়রার সাথে আমতলী উপজেলার হলদিয়া গ্রামের সোহাগ নামের এক ডাক্তারের সাথে গত বৃহস্পতিবার (২০ জুন) বিয়ে হয়। আর এই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বুধবার (১৯ জুন) সকালে শিবচর থেকে মাহাবুব এবং তার পরিবারের সদস্যরা বরগুনার উদ্দেশে রওনা দিয়ে বৃহস্পতিবার কলমাকাবিন অনুষ্ঠানে উপস্থিত থাকেন। এবং (২১ জুন) শুক্রবার মাহাবুবুর খালাতো বোন হুমায়রার বাড়িতে বর পক্ষের খাওয়ানে হয়। পরবর্তীতে শনিবার (২২ জুন) বর পক্ষের বাড়িতে কনে পক্ষের লোকজন যাওয়ার সময় মাহাবুব ও তার পরিবারের সদস্যদের বহনকারী মাইক্রোবাসটি একটি লোহার ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এ ঘটনায় এ পর্যন্ত শিশুসহ ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে নিহত ৯ জনকে উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা ৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে লাশের ময়নাতদন্ত করার জন্য শিবচরের নিহত ৭ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ও আমতলীর দুজনকে বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম।

জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম বলেন,’জেলা প্রশাসন এর পক্ষ থেকে আমরা সার্বিক বিষয় তদারকি করছি। মরদেহ গুলো ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাচ্ছি। ময়নাতদন্তের পরপরই মরদেহ গুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবারকে যাতে আমরা সর্বাত্মক সহযোগীতা করার জন্য জেলাপ্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো।’