মালগাজীতে পরিবেশ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও পূজার উপহার

Mofossal Barta
প্রকাশিত October 19, 2026, 21:56 PM
মালগাজীতে পরিবেশ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও পূজার উপহার
সংবাদটি শেয়ার করুন....

হাবিবুর রহমান, বাগেরহাট জেলা প্রতিনিধি:
‎সাম্প্রদায়িক সম্প্রীতি ও উপকূলীয় জনপদের মাটি ও মানুষের নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম, এমপি-র পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানানো হয়েছে।
‎ একই সাথে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোংলার মালগাজী সর্বজনীন পূজা মন্দিরের সেবিকাদের জন্য উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়।
‎ ১৮ অক্টোবর (রোববার) মাননীয় প্রতিমন্ত্রীর পক্ষে এসব উপহার সামগ্রী হস্তান্তর করেন মোংলা উপজেলা বিএনপির সুযোগ্য সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা জনাব শাকির হোসেন।
‎ উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মোংলা উপজেলা যুবদল নেতা খালিদ মাহমুদ সোহাগ এবং মোংলা উপজেলা মহিলা দলের সংগ্রামী সভাপতি কোহিনূর আক্তার পলি।
‎ এছাড়াও উপস্থিত ছিলেন পূজা কমিটি নেতৃবৃন্দ – মোংলা উপজেলা ছাত্রদল নেতা,সুমন ঘোষাল,বোরহান ফকির,সাগর মন্ডল,স্বেচ্ছাসেবক দল চাঁদপাই ইউনিয়ন সভাপতি মহসিন ফকির – সাধারণ সম্পাদক – নূর হোসেন,বাবলা মন্ডল,দেবব্রত মন্ডল দেব,রহিম,শামীম,পারভেজ শিকদার,মনোজ,সজিব,অর্পনশান্ত প্রমুখ।
‎ প্রতিমন্ত্রীর এই আন্তরিক উপহার ও শুভেচ্ছা বার্তা পেয়ে মালগাজী সর্বজনীন পূজা মন্দিরের সেবিকা ও সংশ্লিষ্ট সকলে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।