খালেদা জিয়া একদিন পিছিয়ে দেশে ফিরছেন মঙ্গলবার

Mofossal Barta
প্রকাশিত May 4, 2025, 15:09 PM
খালেদা জিয়া একদিন পিছিয়ে দেশে ফিরছেন মঙ্গলবার

গত ৮ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে চিকিৎসা শেষে চার মাস পর তিনি দেশে ফিরছেন।

সংবাদটি শেয়ার করুন....

 অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন থেকে দেশে ফেরা একদিন পিছিয়েছে। এখন আগামী মঙ্গলবার বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্সে তার দেশে ফেরার কথা রয়েছে।

ওই দিন সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

যদিও এর আগে জানানো হয়েছিল, সোমবার খালেদা জিয়ার দেশে ফিরবেন। এয়ার অ্যাম্বুলেন্সের পাওয়ার কারণে তিনি বাণিজ্যিক বিমানে আসছেন না। সেজন্য তার ফেরা একদিন পেছাতে হয়েছে।

শায়রুল কবির জানান, কাতার আমিরের দেওয়া বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স স্থানীয় সময় সোমবার লন্ডন থেকে চেয়ারপারসনকে নিয়ে রওনা হবে। তিনি মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন।

চিকিৎসা শেষে প্রায় চার মাস ধরে লন্ডন থেকে দেশে ফিরছেন খালেদা জিয়া। ঢাকায় বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

গত ৮ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে চিকিৎসা শেষে চার মাস পর তিনি দেশে ফিরছেন।