নিবন্ধন ফিরে পেতে আপিল দ্রুত শুনানির আবেদন জামায়াতের

Mofossal Barta
প্রকাশিত May 4, 2025, 15:28 PM
নিবন্ধন ফিরে পেতে আপিল দ্রুত শুনানির আবেদন জামায়াতের

এরপর ২০১৮ সালের ৭ই ডিসেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে করা আপিল শুনানি দ্রুত করতে আবেদন করা হয়েছে।

রোববার সকালে আপিল বিভাগে এ আবেদন করেন জামায়াতের আইনজীবী।

আগামী মঙ্গল বা বুধবার জামায়াতের নিবন্ধন মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় আসতে পারে।

গত ২২শে অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আদেশ দেন আপিল বিভাগ।

এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলে যায়।

এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১লা অগাস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

এরপর ২০১৮ সালের ৭ই ডিসেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।