নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের রায় পহেলা জুন

Mofossal Barta
প্রকাশিত May 14, 2025, 22:58 PM
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের রায় পহেলা জুন

বুধবার আপিলের ওপর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ রায়ের দিন ধার্য করেন।

সংবাদটি শেয়ার করুন....

ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের ওপর রায় ঘোষণার জন্য আগামী পহেলা জুন দিন নির্ধারণ করেছে আপিল বিভাগ।

বুধবার আপিলের ওপর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ রায়ের দিন ধার্য করেন।

রায়ে জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পাবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের পহেলা অগাস্টে রায় দেয় হাই কোর্ট।

পরে ওই রায় স্থগিত জামায়াতের পক্ষ থেকে আবেদন করা হলে সেটিও খারিজ করে দেয় তৎকালীন হাই কোর্টের আপিল বিভাগ।

এরপর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে ২০১৮ সালের সাতই ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

এছাড়া চেম্বার আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর করা আপিল ও লিভ টু আপিল ২০২৩ সালের ১৯শে নভেম্বর খারিজ করেছিল আপিল বিভাগ।

কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আপিল ও লিভ টু আপিল পুনরুজ্জীবিত চেয়ে আবেদন করে জামায়াত।

গত ২২শে অক্টোবর সেই আপিল মঞ্জুর করেছিল আপিল বিভাগ। এরপর সেই আপিলের শুনানি শেষে আগামী পহেলা জুন রায়ের দিন ধার্য করেছে আপিল বিভাগ।