বরিশালের পুলিশের হাত থেকে পালিয়ে রক্ষা হলো না ছাত্রলীগ নেতা রবিনের”

Mofossal Barta
প্রকাশিত May 15, 2025, 20:18 PM
বরিশালের পুলিশের হাত থেকে পালিয়ে রক্ষা হলো না ছাত্রলীগ নেতা রবিনের”

গ্রেপ্তার খালেদ খান রবিন ব‌রিশাল সদর উপজেলার চরকাউয়া ইউ‌নিয়ন ছাত্রলীগের সভাপ‌তি বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশি হেফাজত থেকে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা রবিনকে ধরতে বরিশাল নগরীসহ ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। শেষে তথ্য প্রযুক্তির সহায়তায় ভোররাতে ঢাকার দক্ষিণখান কেসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

বরিশাল প্রতিনিধি: পুলিশের হাত থেকে পালিয়ে বরিশালের ছাত্রলীগ নেতা আবারও আটক। তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) ভোররাতে ঢাকার দক্ষিণখান কেসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খালেদ খান রবিন ব‌রিশাল সদর উপজেলার চরকাউয়া ইউ‌নিয়ন ছাত্রলীগের সভাপ‌তি বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশি হেফাজত থেকে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা রবিনকে ধরতে বরিশাল নগরীসহ ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। শেষে তথ্য প্রযুক্তির সহায়তায় ভোররাতে ঢাকার দক্ষিণখান কেসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে বুধবার (১৪ মে) বিকেলে নগরীর আমতলার মো‌ড় এলাকায় খালেদ খান র‌বিনকে আটক করে গণধোলাই দিয়ে পু‌লিশের কাছে সোপার্দ করে স্থানীয় জনতা। আহত অবস্থায় পু‌লিশ তাকে চি‌কিৎসার জন্য শের ‍ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কৌশলে সেখান থেকে পা‌লিয়ে যায় রবিন। এ ঘটনায় ব‌রিশাল মেট্রোপ‌লিটন পু‌লিশের স্টিমার ঘাট পু‌লিশ ফাঁড়ি ইনচার্জসহ ৪ পু‌লিশ সদস্যকে ক্লোজড করা হয়।