ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবী আদায়ের লক্ষ্যে সারাদেশ বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি জামালপুর জেলা শাখার আহ্বানে মানববন্ধন-

Mofossal Barta
প্রকাশিত May 24, 2025, 11:00 AM
ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবী আদায়ের লক্ষ্যে সারাদেশ বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি জামালপুর জেলা শাখার আহ্বানে মানববন্ধন-

উক্ত মানববন্ধনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, জামালপুর জেলা শাখার সভাপতি রমজান আলী রঞ্জু।

সংবাদটি শেয়ার করুন....

মোঃ সেলিম উদ্দিন জামালপুর জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ মে/২৫ খ্রী.) সকালে সিটি মেডিকেল এর সম্মুখে স্টেশন রোডস্থ মেইন রোডে সারা দেশের ন্যায় ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবী আদায়ে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, জামালপুর জেলা শাখার আয়োজনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মানববন্ধনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, জামালপুর জেলা শাখার সভাপতি রমজান আলী রঞ্জু।

মানববন্ধনে ঔষধ ব্যাবসায়ীদের ৪দফা-
১). সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারন করা, ২). ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, ৩). মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা ও ৪). ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করার দাবী নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি রমজান আলী রঞ্জু, সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান সাঈদ, সহ -সভাপতি এবিএম মাকসুদুর রহমান, সহ-সভাপতি শফিউল আলম।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি জামালপুর জেলা শাখার কার্যকরী পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম জনি, শিপন আহমেদ, শাহিদুর রহমান, হামিদ মিয়া ও আরিফুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, জামালপুর জেলা শাখার আয়োজনে সারা দেশের মতো জামালপুর সদর থানা সহ দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও ইসলামপুর উপজেলায়ও একযোগে ঔষধ ব্যাবসায়ীদেট ৪দফা দাবী আদায়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।