ডেক্স নিউজ,
দেশের বৃহত্তম যমুনা রেলসেতুর পিলারের নিচে বেশ কিছু স্থানে চুলকৃতি ফাঁকা বা ‘হেয়ার ক্র্যাক’ দৃশ্যমান হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সেতুর পশ্চিম প্রান্তে আট থেকে দশটি পিলারের নিচে দৃশ্যমান এই ফাঁকা স্থানগুলোতে ইতোমধ্যে রেজিন বা আঠার প্রলেপ দিয়ে মেরামতের প্রক্রিয়া চলছে। ফেসবুকে ছবি ভাইরাল হওয়ায় বিষয়টি নিয়ে বেকায়দায় পড়েছে যমুনা রেল সেতু কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে যমুনা রেল সেতু কর্তৃপক্ষের প্রজেক্ট ম্যানেজার, ফ্রান্সের অধিবাসী প্রকৌশলী মার্ক হ্যাবি এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, এটি আমাদের কাজের কোনো ত্রুটি নয়। এমনকি নির্মাণ ত্রুটির কারণে ‘হানিকম্ব’ হয়েছে তাও নয়। প্রচণ্ড গরম বা বৈরী আবহাওয়ার কারণে সেতুর নিচে শূন্য দশমিক এক থেকে তিন মিলিমিটার পর্যন্ত ক্ষুদ্র আকৃতির ‘হেয়ার কাট’ বা চুলকৃতি ফাঁকা সৃষ্টি হয়েছে।