ডেক্স নিউজ,
সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবার গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন বলে নিশ্চিত করেছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। বুধবার
সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবার গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন বলে নিশ্চিত করেছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এক গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
রাশেদ খান বলেন, কোটাবিরোধী আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনার ‘ফ্যাসিস্ট শাসন’ বিরোধী সব আন্দোলনে সামনের সারিতে ছিলেন আসিফ মাহমুদ। তিনি জানান, “আসিফ আমাদের ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। রাজপথে লড়াই-সংগ্রামে সবসময় আমাদের সঙ্গেই ছিল। সে সময় তাকে নানা নির্যাতনও সহ্য করতে হয়েছে।”
তিনি আরও বলেন, আসিফের সঙ্গে সুদীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক রয়েছে। “এর আগেও সে গণঅধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। তাকে আমরা সম্মানজনক পদে দেখতে চাই। এ নিয়ে আলোচনা চলছে। খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত হবে। যেকোনো মূল্যে তাকে দলে ফিরিয়ে আনতে আমরা আগ্রহী।