যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

Mofossal Barta
প্রকাশিত October 27, 2026, 16:46 PM
যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

সুনামগঞ্জ প্রতিনিধি
‎
‎বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা,আনন্দর‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা যুবদলের আয়োজনের শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও ৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে একাটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার ১২টি উপজেলা যুবদলের তৃণমূলের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
‎
‎সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এড. মামুনুর রশিদ কয়েছ ও সংগঠনের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মঈনুদ্দিন আহমদ রিপনের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।
‎
‎ সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
‎
‎এছাড়াও বক্তব্যে রাখেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন সদস্য সচিব এড. মোঃ আব্দুল হক জেলা বিএনপি নেতা মোঃ আকবর আলী, জেলা বিএনপির সদস্য মোঃ রেজাউল হক জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা ও বিশ^ম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য মোঃ আব্দুস সাত্তার,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ সুহেল আহমদ,যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,সুহেল মিয়া,জেলা যুবদলের যোগাযোগ বিষযক সম্পাদক সুজন মাহমুদ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেন,সদস্য সচিব জাহাঙ্গীর আলম,শাহজাহান মিয়া,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর জালাল মন্টি,সদর উপজেলা জাসাসের আহবায়ক মোঃ আনোয়ার পারভেজ, সুনামগঞ্জ পৌর যুবদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ, সদর যুবদলের জুলফিকার আলম,জামালগঞ্জ যুবদলের মোজাম্মেল হোসেন স্বপন,তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ এনামুল হক,সদস্য সচিব আবু সাঈদ,বিশ^ম্ভরপুর উপজেলা যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম,দিরাই উপজেলা যুবদলের সদস্য সচিব রিপন হাসান,ধর্মপাশা উপজেলা যুবদলের আহবায়ক সৈকত আলম,শাল্লা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুবেল মিয়াসহ প্রমুখ।
‎
‎সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং বর্তমান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে।
‎তারা বলেন,গত ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে দেশের আপামোর জনগনের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহন করেছেন। ইতিমধ্যে বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষকদের জন্য কৃষি কার্ড, প্রতিটি পরিবারের মহিলদের জন্য মহিলা কার্ড ও খাল খনন কর্মসূচীর উদ্বোধন করেন এবং এর কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানান ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। নেতৃবৃন্দরা আরো বিগত আন্দোলন সংগ্রামে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সংগ্রামের ইতিহাস তুলে ধরে আরো বলেন আগামীতে দেশকে অস্থিতিশীল করতে যেকোন ধরনের নৈরাজ্য ও অপতৎপরতা রুখে দিতে দেশে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে মোকাবেলা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।