আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত : নুরুল হক নুর

Mofossal Barta
প্রকাশিত January 16, 2026, 21:07 PM
আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত : নুরুল হক নুর
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,
পটুয়াখালী–৩ (দশমিনা ও গলাচিপা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, তিনি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকেন, তাহলে আওয়ামী লীগের সমর্থকরাও তাকে ভোট দেবেন। এ বিষয়ে তিনি শতভাগ নিশ্চিত বলেও মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের শাসনামলে ব্যক্তিগতভাবে তিনি একাধিক হামলা ও বাধার শিকার হয়েছেন। ঈদের দাওয়াতে ফুফুর বাড়িতে গেলে তার ওপর হামলা চালানো হয় এবং ঢাকায় যাওয়ার সময় হাজিরহাট লঞ্চঘাটে তাকে বাধা দেওয়া হয়। জুলাইয়ের পর চাইলে এসব ঘটনায় মামলা করতে পারতেন, তবে তিনি তা করেননি বলেও জানান।