• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ৮, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

‎শনিবার সকালে নেতারা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তারা জুলাই গণঅভ্যুত্থানের সময়কার বিভিন্ন স্মারক, ছবি, দলিল ও ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করেন।

‎পরিদর্শনকালে নেতারা জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার গুরুত্বের ওপর জোর দেন।