• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ৮, ২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ
সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎সারাদেশের ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যদাম পান, সে উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

‎শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

‎আইনমন্ত্রী বলেন, দেশের প্রান্তিক কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান, সে জন্য ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে দেওয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। কৃষকের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

‎এ সময় মজুদদারদের সতর্ক করে তিনি বলেন, মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই ভেবে মজুদ কইরেন।