• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ, আবেদন ফি ১০০ টাকা

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ৯, ২০২৬, ১৩:৫৩ অপরাহ্ণ
অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ, আবেদন ফি ১০০ টাকা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎বাংলাদেশ পুলিশ একাডেমি, রাজশাহীতে ‘অফিস সহায়ক (এমএলএসএস)’ পদে ১১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ। অস্থায়ী ভিত্তিতে এসব পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ আগস্ট ২০২৬-এর মধ্যে ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে।

‎প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ।
‎বিভাগ: বাংলাদেশ পুলিশ একাডেমি।
‎পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস)


‎পদের সংখ্যা: ১১টি

‎বেতন স্কেল: (জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক) গ্রেড-২০: ৮,২৫০-২০,০১০/-

‎চাকরির ধরন: অস্থায়ী।

‎প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

‎শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ

‎কর্মস্থল: রাজশাহী।

‎বয়স: ২৮ আগস্ট ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

‎আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা অফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে।