জ্বালানি সংকট কাটাতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী

Mofossal Barta
প্রকাশিত August 18, 2026, 08:28 AM
জ্বালানি সংকট কাটাতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দীর্ঘদিন ধরে তৈরি হওয়া জ্বালানি সংকটের প্রভাব এখন দেশের মানুষকে মোকাবিলা করতে হচ্ছে। এ সংকট নিরসনে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। তবে সংকট রাতারাতি দূর করা সম্ভব নয়, এজন্য কিছুটা সময় প্রয়োজন হবে।

‎সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবর্ধনা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

‎মন্ত্রী বলেন, মোংলা বন্দরের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দরটিকে আরও আধুনিক ও কার্যকর করতে বিভিন্ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানো গেলে এর সুফল শুধু বাগেরহাট বা খুলনা অঞ্চলের মানুষই নয়, পুরো দেশ পাবে।