প্রতিবেদক মোঃ মতিউর রহমান
সাভারের হেমায়েতপুরে অবস্থিত চামড়া শিল্পনগরীর নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) পক্ষ থেকে পুলিশ ফাঁড়ির জন্য একটি পিকআপ ভ্যান উপহার দেওয়া হয়েছে। শিল্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পুলিশের টহল বাড়ানো এবং জরুরি প্রয়োজনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর লক্ষ্যেই পিকআপটি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পিকআপটির চাবি হস্তান্তর করা হয়। ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেনের মাধ্যমে চাবি গ্রহণ করেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।
এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম. এ. জলিলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. শাহীন আহমেদসহ সংগঠনটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হেমায়েতপুরের চামড়া শিল্পনগরী দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোর একটি। এখানে বিপুলসংখ্যক ট্যানারি ও ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি প্রতিদিন শ্রমিক, ব্যবসায়ী, পরিবহনকর্ম