• ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

১০০ বছরেও আওয়ামী লীগের ক্ষমতায় আসার সুযোগ নেই: এমপি খোকন

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
১০০ বছরেও আওয়ামী লীগের ক্ষমতায় আসার সুযোগ নেই: এমপি খোকন
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, বাংলাদেশে আগামী ১০০ বছরেও আওয়ামী লীগের ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। রবিবার (১৬ আগস্ট) বিকেলে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে জেলা ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‎খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী লীগ বর্তমানে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং রাজনৈতিকভাবে পতিত হয়েছে। দলটি মিছিল-মিটিং করার নৈতিকতা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


‎বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের কল্যাণে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দেশের মানুষ যতদিন থাকবে, ততদিন তারা বেগম খালেদা জিয়াকে স্মরণ করবে।

‎তিনি আরও বলেন, খালেদা জিয়া কতটা জনপ্রিয় নেত্রী ছিলেন, তার প্রমাণ তার জানাজায় মানুষের ব্যাপক উপস্থিতি। তাঁর দাবি, দেড় কোটির বেশি মানুষ খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছিলেন।