হাজত থেকে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ভিডিও বার্তা, ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

Mofossal Barta
প্রকাশিত August 18, 2026, 10:48 AM
হাজত থেকে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ভিডিও বার্তা, ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎সাতক্ষীরা সদর থানা হাজতের ভেতরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্বারা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই ঘটনায় ডিউটি অফিসার পিংকি রায় ও এনিভা খাতুনকেও প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

‎গতকাল সোমবার বিকেলে সাতক্ষীরা জেলা পুলিশ এ সিদ্ধান্ত নেয়। তবে তাদের প্রত্যাহারের সঙ্গে এসব অভিযোগের সম্পর্ক নেই বলে দাবি করেছে পুলিশ।

‎জানা গেছে, গত ১৫ আগস্ট সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকা থেকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, আওয়ামী লীগের নেতা মাস্টার শফিকুল ইসলাম, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভনকে গ্রেপ্তার করে পুলিশ।

‎পরে ওসির বিশেষ অনুমতি নিয়ে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী থানা হাজতের সামনে গিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের বক্তব্য ভিডিও রেকর্ড করেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ১৮ সেকেন্ডের ওই ভিডিও বক্তব্যে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান ও শেখ হাসিনাকে নিয়ে শ্নোগান দিতে দেখা যায়।