জ্বালানি ও সার খাতে আলজেরিয়াকে সহযোগিতা বাড়ানোর আহ্বান

Mofossal Barta
প্রকাশিত October 13, 2026, 14:08 PM
জ্বালানি ও সার খাতে আলজেরিয়াকে সহযোগিতা বাড়ানোর আহ্বান
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

জ্বালানি ও সার খাতে আলজেরিয়াকে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দেশটিতে বাংলাদেশের পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্য রপ্তানি বাড়াতে জোর দেওয়া হয়েছে।
‎
‎সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি  সঙ্গে সাক্ষাতে এ বিষয়ে জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, দীর্ঘদিনের বন্ধুত্ব ও ভ্রাতৃপ্রতিম সহযোগিতার সম্পর্ক পুনর্ব্যক্ত করেন।
‎
‎
‎
‎বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আলজেরিয়ার সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানান শামা ওবায়েদ। পাশাপাশি দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সার খাতেও দেশটির সহযোগিতার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
‎একই সঙ্গে বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাব মোকাবিলায় উভয় দেশকে একযোগে কাজ করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ ছাড়া আলজেরিয়ায় জীবাণুবিয়োজ্য ও পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে রাষ্ট্রদূতকে উৎসাহিত করেন তিনি।
‎
‎
‎বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, খেলাধুলা, সংস্কৃতি এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
‎আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জ্বালানি, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ, খেলাধুলা ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি এবং উভয় দেশের মধ্যে উচ্চপর্যায়ের সরকারি সফর বিনিময়ের ওপর জোর দেন।