আমার স্বামী নির্দোষ, মোবাইল হ্যাক হয়েছিল: এসপি জাহাঙ্গীরের স্ত্রী

Mofossal Barta
প্রকাশিত November 16, 2026, 14:01 PM
আমার স্বামী নির্দোষ, মোবাইল হ্যাক হয়েছিল: এসপি জাহাঙ্গীরের স্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের স্ত্রী মাসুমা আক্তার বলেছেন, আমি জানি, আমার স্বামী নির্দোষ। তার মোবাইল হ্যাক হয়েছিল। বাকিটা তদন্তে বেরিয়ে আসবে।
‎
‎
‎রোববার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম আদালতের সামনে জাহাঙ্গীর আলমের রিমান্ড শুনানি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শনিবার (১৪ নভেম্বর) রাতে রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। পরে আজ তাকে চার দিনের রিমান্ড দেন আদালত। জাহাঙ্গীর আলমের চাকরিজীবন ও অতীত কর্মস্থলের তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়ে স্ত্রী মাসুমা আক্তার বলেন, আমার স্বামী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন না। আমার স্বামীর কোনো লবিং করে চাকরি হয়নি।