মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি।।সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৩ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫৫ মিনিটে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ মনিপুর বিওপির আওতাধীন শালকি দক্ষিণপাড়া (থানা-কোতোয়ালি, জেলা-দিনাজপুর) নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযান চলাকালে বিজিবি টহলদল সন্দেহভাজন ব্যক্তি নাম: মোঃ হাবিবুর রহমান(২৭), গ্রাম: মনিপুর, পোষ্ট: কমলপুর, থানা: কোতোয়ালি, জেলা: দিনাজপুরকে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (TENSIWIN 0.5) ১৬ পিস এবং মোটরসাইকেল (Hero Deluxe 100cc) ০১ (এক) টিসহ আটক করতে সক্ষম হয়।
জব্দকৃত মালামালের সিজার মূল্য ১,৩৮,৭৮০/- (এক লক্ষ আটত্রিশ হাজার সাতশত আশি) টাকা। এছাড়াও, উল্লেখিত ঘটনায় আটকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালি থানা, দিনাজপুর মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্যসহ হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।