দিনাজপুর জেলা প্রশাসক কে আশা’র দুইশত পিস কম্বল হস্তান্তর

Mofossal Barta
প্রকাশিত November 19, 2026, 22:56 PM
দিনাজপুর জেলা প্রশাসক কে আশা’র দুইশত পিস কম্বল হস্তান্তর
সংবাদটি শেয়ার করুন....

‎মোঃ ইউসুফ আলী দিনাজপুর জেলা প্রতিনিধি ।। দিনাজপুরের অসহায়, ছিন্নমূল, ও দরিদ্র মানুষের মাঝে শীত নিবারণের জন্য দেশের বেসরকারি উন্নয়ন সংস্থা আশা- দিনাজপুর জেলার পক্ষ থেকে দিনাজপুর জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর করা হয়েছে।
‎
‎১৯ নভেম্বর -২০২৬ বৃহস্পতিবার সকাল ১১ টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর নিকট
‎ দিনাজপুরের অসহায়, ছিন্নমূল, ও দরিদ্র মানুষের মাঝে শীত নিবারণের জন্য দুইশত পিস কম্বল হস্তান্তর করা হয়।
‎
‎কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা দিনাজপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মোঃ মিজানুর রহমান,এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ রুহুল আমীন , দিনাজপুর সদর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ রুহুল সারওয়ার খান,
‎সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ দুলাল হক, সদর জেলার সাপোর্ট ইন্জিনিয়ার মোঃ হারুন- অর -রশিদ , শিক্ষা অফিসার মোঃ সামিরুল ইসলাম, দিনাজপুর সদর -০১ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সাইফুর রহমান, সদর – ০২ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ নজির উদ্দীন, জেলার সিও মোঃ তালেবুর রহমান, ফকিরপাড়া অঞ্চলের আর এম মঞ্জুরুল ইসলাম, ফকিরপাড়া- ০২ ব্রাঞ্চ ম্যানেজার সুমন দাস, মহারাজামোড় ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার
‎ মোঃ নজরুল ইসলাম
‎প্রমুখ।