বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে পাকিস্তান। দেশটির জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদ পৌঁছালে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সোমবার (২৩ নভেম্বর) ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্পিকারকে স্বাগত জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।
সফরসূচি অনুযায়ী, ২৪ থেকে ২৮ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
তাঁর সফরসঙ্গী সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী মনি।