অবাঞ্চিতরা দলে ঢুকে যেন ক্ষতি করতে না পারে – আফরোজা খান

Mofossal Barta
প্রকাশিত August 12, 2024, 18:46 PM
অবাঞ্চিতরা দলে ঢুকে যেন ক্ষতি করতে না পারে – আফরোজা খান
সংবাদটি শেয়ার করুন....

 

আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি:

মানিকগঞ্জের ঘিওরে শান্তি সমাবেশে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, খেয়াল রাখতে হবে অবাঞ্ছিতরা দলে ঢুকে যেন ক্ষতি করতে না পারে। এখন সবাই বিএনপি হয়ে গেছে। ত্যাগীরা গত ১৭ বছর অনেক কষ্ট করেছেন। যারা দল করেছেন তারা বোঝেন কত কষ্টে সময় গেছে তাদের।

একসময় মানিকগঞ্জ ছিল ধানের শীর্ষের ঘাঁটি। আবার আমরা এসেছি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রশাসনকে আমাদের সহায়তা করতে হবে।
সোমবার (১২ আগস্ট) বিকেলে ঘিওর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত বিশাল শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জান মানিকের সভাপতিত্বে শান্তি সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ কবির জিন্নাহ, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার প্রমুখ।

এ সময় বক্তারা স্বৈরশাসক আওয়ামী লীগের মতো যেন বিএনপির নেতাকর্মীরা আচরণ না করে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বিশেষ করে সংখ্যালঘু ও অন্য ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।