ঢাকা বিমানবন্দরে ২ কেজি সোনাসহ আটক কেবিন ক্রো

Mofossal Barta
প্রকাশিত May 29, 2024, 11:00 AM
ঢাকা বিমানবন্দরে ২ কেজি সোনাসহ আটক কেবিন ক্রো
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্কঃ

গতকাল রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কেজি সোনাসহ সৌদি এয়ারলাইন্সের এক কেবিন ক্রুকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি রোকেয়া খাতুন (৪০) নামে SV-404 এর একজন ক্রু যেটি রিয়াদ থেকে রাত ১০টার দিকে বিমানবন্দরে অবতরণ করে।

এপিবিএন-এর অতিরিক্ত সুপার জিয়াউল হক বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), কাস্টমস ও ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের একটি যৌথ দল বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করে।

কর্মকর্তারা তার শরীরে তল্লাশি চালিয়ে ১১টি স্বর্ণের বার ও কিছু অলঙ্কার উদ্ধার করেন জানিয়ে তিনি বলেন, জব্দ করা সোনার বাজার মূল্য ২ কোটি টাকা।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।