• ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান

Mofossal Barta
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৬, ২০:৫১ অপরাহ্ণ
দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে দলটি চেয়ারপারসনের পদ শূন্য হয়েছে। তবে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

মূলত খালেদা জিয়ার প্রয়াণে দলের সাতদিনের শোক কর্মসূচি চলছে। এই কর্মসূচি শেষে স্থায়ী কমিটির বৈঠকের আগে চেয়ারম্যান পদ ব্যবহার করছেন না তারেক রহমান। স্থায়ী কমিটির বৈঠকের পর আনুষ্ঠানিক ঘোষণা দেবে বিএনপি।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ইন্তেকালের পর খালেদা জিয়া দলটির হাল ধরেন। রাজনীতিতে যুক্ত হওয়ার আড়াই বছরের মধ্যে তিনি চেয়ারপারসন নির্বাচিত হন।