‎বিশ্বে ছড়িয়েছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ‘সিকাডা’, কতোটা ঝুঁকিপূর্ণ?

Mofossal Barta
প্রকাশিত March 28, 2026, 13:09 PM
‎বিশ্বে ছড়িয়েছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ‘সিকাডা’, কতোটা ঝুঁকিপূর্ণ?
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎অস্বাভাবিক উচ্চসংখ্যক মিউটেশন বা জিনগত পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। ‘BA.3.2’ নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের অর্ধেক অঙ্গরাজ্য এবং অন্তত আরও ২২টি দেশে শনাক্ত হয়েছে।
‎ভারতীয় গণমাধ্যমে ইন্ডিয়াটুডের এক প্রতিবেদনে জানা গেছে, গবেষকরা অনানুষ্ঠানিকভাবে এই ভ্যারিয়েন্টটির নাম দিয়েছেন ‘সিকাডা’। মাটির নিচে দীর্ঘ সময় থাকার পর বেরিয়ে আসা এক বিশেষ পতঙ্গের নামানুসারে এই নামকরণ করা হয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন, নজরদারি ব্যবস্থায় ধরা পড়ার আগে ভাইরাসটি দীর্ঘ সময় ধরে নীরবে বিবর্তিত হয়ে থাকতে পারে।