নলছিটিতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Mofossal Barta
প্রকাশিত December 26, 2024, 19:18 PM
নলছিটিতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নলছিটিতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুন....

এম এ আজিজ ঝালকাঠি প্রতিনিধিঃ লছিটি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার  সকাল ১১ ঘটিকায় জাতীয় নাগরিক কমিটির আয়োজনে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন সিরাজুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন মাহফুজুর রহমান তাহমিদ , আব্দুল্লাহ আল জাবির, এবং আব্দুল্লাহ আল তাকদীর। বক্তারা জাতীয় নাগরিক কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য, বিশেষ করে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতকরণ এবং একটি ফ্যাসিবাদ মুক্ত নতুন সংবিধান প্রণয়ন, নতুন রাজনৈতিক বন্দোবস্তো নিয়ে আলোচনা করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ওসমান বিন হাদি। তিনি বলেন, জাতীয় ঐক্যমতের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করাই কমিটির মূল লক্ষ্য।

মোঃ খালেদ সাইফুল্লাহ’র সঞ্চালনায় সভায় অংশগ্রহণকারীদের সক্রিয় মতামত এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণের প্রস্তাবনা সভাকে আরও কার্যকর করে তোলে। আয়োজক কমিটির পক্ষ থেকে সভার সফল সমাপ্তিতে সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানানো হয়।