ঘিওরের বরটিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

Mofossal Barta
প্রকাশিত February 16, 2025, 14:41 PM
ঘিওরের বরটিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

ঘিওরের বরটিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুন....

আল মামুন ভ্রাম্যমাণ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গ্রাম আদালত প্রকল্পের ঘিওর উপজেলা গ্রাম আদালতের আয়োজনে ১৬ ফেব্রুয়ারি রবিবার বেলা ১২ টায় বরটিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

গ্রাম আদালত প্রকল্পের ঘিওর উপজেলা সমন্বয়কারী ধনঞ্জয় মন্ডলের সঞ্চালনায় ও বরটিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ইউপি প্রশাসন কর্মকর্তা, মোঃ গোলাপ খান, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ঘিওর প্রেস ক্লাবের সাংবাদিক রাম প্রসাদ সরকার দিপু, আল মামুন ও হুমায়ুন খালিদ খান সবুজ।