অনলাইন ডেস্ক:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গতকাল রাতে তিস্তা নদীতে নৌকাডুবিতে এক শিশুর মৃত্যু ও সাতজন নিখোঁজ হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাদুয়া দামারহাট এলাকায় ২৬ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়।
এদের মধ্যে ১৮ জন সাঁতরে তৎক্ষণাৎ তীরে উঠতে সক্ষম হন বলে ওসি জানান।
উলিপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ আব্বাস উদ্দিন জানান, ঘটনার পরপরই তারা উদ্ধার অভিযান চালিয়ে এক শিশুর লাশ উদ্ধার করে।
সাতজন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ওসি গোলাম মর্তুজা জানান, নদীতে প্রবল স্রোত থাকলেও উদ্ধার অভিযান চলছে।