অনলাইন ডেস্কঃ
আলোচিত ‘জল্লাদ’ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামিসহ ২৬ আসামির ফাঁসি কার্যকর করে আলোচিত হয়েছিলেন তিনি।
গতকাল রোববার গভীর রাতে সাভারের হেমায়েতপুরের একটি বাসা থেকে শাহজাহানকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আজ সোমবার ভোরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।