গোপালগঞ্জে চিকিৎসা খরচ পেল আর্থিকভাবে অসচ্ছল ৭২ জন

Mofossal Barta
প্রকাশিত May 22, 2025, 15:00 PM
গোপালগঞ্জে চিকিৎসা খরচ পেল আর্থিকভাবে অসচ্ছল ৭২ জন

আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুরে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে জেলার ৭২ জন সুবিধাভোগী বৃদ্ধ নারী ও পুরুষের হাতে ১ লক্ষ ৯৯ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন-অর- রশিদ।

সংবাদটি শেয়ার করুন....

ডিজিটাল ডেস্ক: গোপালগঞ্জে জেলা সমাজকল্যাণ পরিষদ কর্তৃক বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ও আর্থিকভাবে অসচ্ছলদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে এই চেক বিতরণের আয়োজন করে।

আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুরে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে জেলার ৭২ জন সুবিধাভোগী বৃদ্ধ নারী ও পুরুষের হাতে ১ লক্ষ ৯৯ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন-অর- রশিদ।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজ বাবলী শবনম, সহকারী কমিশনার মোহাম্মদ আতাউর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জান বলেন, ‘গোপালগঞ্জের বিভিন্ন উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড, হৃদরোগ, থ্যালাসেমিয়া রোগীদের আর্থিত সহায়তা কর্মসূচির আওতায় এবং আর্থিকভাবে অসচ্ছল (ভিক্ষুক) ব্যক্তিদের পুনর্বাসনের জন্য এই অনুদানের চেক বিতরণ করা হয়েছে।’