কারাগারে এনায়েতপুর থানা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

Mofossal Barta
প্রকাশিত October 28, 2025, 16:50 PM
কারাগারে এনায়েতপুর থানা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,

সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু মারা গেছেন। তিনি আলোচিত এনায়েতপুর থানায় ১৫ জন পুলিশ হত্যা মামলার আসামি।

মঙ্গলবার ২৮ অক্টোবর সকালে ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেলা কারাগারের সুপার এস এম কামরুল হুদা বলেন, চলতি বছরের ২৪ এপ্রিল এনায়েতপুর থানায় পুলিশ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আহমদ মোস্তফা খান বাচ্চুকে কারাগারে পাঠায় আদালত। পরে আরও চারটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

মঙ্গলবার সকালে হার্টের সমস্যা দেখা দিলে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।