এনসিপি কোন জোটে যাবে, যা বললেন নাহিদ

Mofossal Barta
প্রকাশিত October 29, 2025, 23:42 PM
এনসিপি কোন জোটে যাবে, যা বললেন নাহিদ
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে জোট ও আসন সমঝোতার রাজনীতি তুঙ্গে উঠেছে। এই প্রেক্ষাপটে তরুণদের নেতৃত্বে গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোন জোটে যাবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন বেড়েছে।

বিশেষ করে বিএনপির সঙ্গে সম্ভাব্য জোটের খবর রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার রাজশাহীর পর্যটন মোটেলে এক সংবাদ সম্মেলনে জানান, এনসিপি এখনও পর্যন্ত কোনো জোটে যোগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। যদি আমাদের কোনো জোটে যেতে হয়, তা অবশ্যই নীতিগত কারণে হবে। জুলাই সনদ বা অন্যান্য সংস্কারমূলক উদ্যোগে যারা দেশের স্বার্থে দাঁড়াচ্ছে, তাদের সঙ্গে আমাদের সহযোগিতা হবে। তবে যাদের ইতিহাসে দায়িত্ব ও দায়ভার রয়েছে, তাদের সঙ্গে জোট নিয়ে আমাদের অনেকবার ভাবতে হবে। আমরা নিজেদের শক্তিতেই দাঁড়াতে চাই।