১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি, ডাক পাবে না যারা

Mofossal Barta
প্রকাশিত November 9, 2025, 16:22 PM
১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি, ডাক পাবে না যারা
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৯ নভেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৩ নভেম্বর থেকে দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সকাল ও বিকেলে দুই বেলা করে সংলাপ হবে। জাতীয় পার্টি, জাসদ, গণতন্ত্রি পার্টি, জাকের পার্টি, তরিকত ফেডারেশন, সাম্যবাদী দল, ন্যাশনাল আওয়ামী পার্টিসহ ১৪ দলীয় জোটকে সংলাপে না ডাকার বিষয়ে সিদ্ধান্ত হতে যাচ্ছে।
আগামী সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি। এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরুর আয়োজন চলছে।