• ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে মারধরের শিকার আটক সেই নারী কারাগারে

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৫, ২১:২৩ অপরাহ্ণ
ধানমন্ডিতে মারধরের শিকার আটক সেই নারী কারাগারে
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ ,
ধানমন্ডি ৩২ নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে মারধরের শিকার নারী সালমা ইসলামকে (৪০) জুলাই আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র শুনানি নিয়ে জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ধানমন্ডি মডেল থানার এসআই আনোয়ার মিয়া আদালতে জানিয়েছেন, ইউরোপিয়ান ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র আবু সাইদ মু. সাইম হত্যেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে। সালমা ইসলামের পক্ষে তার আইনজীবী আবুল হোসাইন পাটোয়ারী জামিন চেয়ে আবেদন করেছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই সকাল পৌনে ১১টার দিকে ধানমন্ডি থানার সাতমসজিদ রোডে সাইমের মিছিলে অংশ নেওয়ার সময় তিনি পিঠে গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি গত বছরের ১ ডিসেম্বর ধানমন্ডি মডেল থানায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।