প্রতিবেদক:
পটুয়াখালী জেলার কলাপাড়া থেকে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, রবিবার রাত ১০ টায় কলাপাড়া থানার এস আই বেল্লাল হোসেন সিকদার সঙ্গীও এএসআই সঞ্জয় ও সোহাগদেরকে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নীলগঞ্জ আবাসন এলাকায় অভিযান চালায়। এসময় ১৩০ নম্বর বাসা থেকে ২ কেজি গাঁজা মাদকসহ ঐ বাসার আব্দুল কাদের ছেলে মোঃ মাসুদ কসাই (২৬) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।