• ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন চৌধুরী

Mofossal Barta
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন চৌধুরী

মেহজাবি চৌধুরী

সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ, 
সম্প্রতি বিদেশ থেকে ফেরার সময় লাগেজে ১৪ বোতল মদসহ ধরা পড়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শুধু মেহজাবীনই নন, এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত। যদিও রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখে তাঁদের ছেড়ে দেন।

মাদককাণ্ডের বিষয়টি গণমা পড়লে ব্যপক সমালোচনার মুখে পড়েন মেহজাবীন। এর প্রেক্ষিতে আজ রোববার (২২ ফেব্রুয়ারি) এক পোস্টে অভিনেত্রী অভিযোগ করেন, তাঁকে টার্গেট করে বারবার মানহানির চেষ্টা করা হচ্ছে। মেহজাবীনের কথায়, ‘কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল।