• ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

৭০ বছর বয়সে ২২ বছর বয়সী তরুণীকে বিয়ে করলেন বৃদ্ধ

Mofossal Barta
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০০:০৯ পূর্বাহ্ণ
৭০ বছর বয়সে ২২ বছর বয়সী তরুণীকে বিয়ে করলেন বৃদ্ধ
সংবাদটি শেয়ার করুন....

৬০ বছর বয়সী এক হাকিমের সঙ্গে এক তরুণীর বিয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।  সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।

এ প্রেক্ষাপটে এক গণমাধ্যমকর্মী নবদম্পতির সঙ্গে কথা বলেন। সাক্ষাৎকারে ওই ব্যক্তি দাবি করেন, তাদের বিয়ে একই সঙ্গে প্রেম ও পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে।

তার ভাষ্য, ‘এটি আমাদের প্রেমের বিয়েও, আবার পারিবারিক বিয়েও। আমরা আগে একে অপরকে পছন্দ করেছি, ভালোবেসেছি—পরে নিকাহ সম্পন্ন হয়েছে।’

পাশে থাকা তার স্ত্রীও স্বামীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, দুজনের সম্মতি ও পরিবারের জানাশোনার মধ্য দিয়েই বিয়ে হয়েছে।

বয়সের ব্যবধান নিয়ে সমালোচনার জবাবে বর বলেন, ‘মনটা তরুণ থাকলেই হয়, বয়স বড় বিষয় নয়। তিনি তালাকপ্রাপ্ত ছিলেন। শরিয়তসম্মতভাবে বিয়ে করেছি।