• ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

৫ আগস্টে বঙ্গভবনে কী ঘটছিল জানালেন রাষ্ট্রপতি

Mofossal Barta
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৬:৩৪ অপরাহ্ণ
৫ আগস্টে বঙ্গভবনে কী ঘটছিল জানালেন রাষ্ট্রপতি
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,
২০২৪ সালের ৫ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলন যখন জনবিস্ফোরণে রূপ নেয় তখন বঙ্গভবনের ভেতরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান। তিনি দেখেন, হঠাৎ প্রায় অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী দেশত্যাগ করেছেন, সেনাপ্রধান এবং সামরিক প্রধানরা বঙ্গভবনে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দিচ্ছেন। সেইসঙ্গে দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য রাজনৈতিক নেতারা একত্রিত হচ্ছেন।

সেই উদ্ভূত পরিস্থিতির কথা সম্প্রতি তিনি জাতীয় দৈনিক কালের কণ্ঠকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রথমবার বিস্তারিত বর্ণনা করেছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের দিন বঙ্গভবনের পরিবেশ কেমন ছিল? এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনটা জনবিস্ফোরণে রূপ নেয়। সেদিন কেউই আঁচ করতে পারেনি যে কী হতে চলেছে।

সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, ‘যখন বিক্ষোভকারীরা গণভবন অভিমুখে, তখন আমাকে জানানো হলো, যেকোনো মুহূর্তে প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন। ১২টার সময় আমাকে জানানো হলো, উনি প্রস্তুতি নিচ্ছেন বঙ্গভবনে আসার। এর আগে আমরা আঁচই করতে পারিনি যে আসলে ঘটনা কী ঘটতে যাচ্ছে। তবে উনি যখন এখানে আসবেন বলছেন এবং হেলিকপ্টারও রেডি, তখন আমরা ঘটনার ভয়াবহতা সম্পর্কে ধারণা করতে পারি।’

‘এখানে সিকিউরিটি যারা ছিল, সবাই পজিশন নিয়ে নিল। দুপুর সাড়ে ১২টার দিকে জানানো হলো, না, উনি আসছেন না। আসছেন না যখন জেনেছি, তখন আমরাও সতর্ক ছিলাম। কিছুক্ষণ পরেই শুনলাম, উনি দেশ ছেড়েছেন। একসময় জানতে পারলাম, উনি অলরেডি দেশের বাইরে চলে গেছেন