নড়াইলের লোহাগড়া উপজেলায় কাশিপুর ইউনিয়নে জুয়া খেলা অবস্থায় ২ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ

Mofossal Barta
প্রকাশিত July 2, 2024, 17:28 PM
নড়াইলের লোহাগড়া উপজেলায় কাশিপুর ইউনিয়নে জুয়া খেলা অবস্থায় ২ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ
সংবাদটি শেয়ার করুন....

ব্যুরো প্রধান খুলনা
মোঃ বাবুল সানাঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের আলোচিত কুখ্যাত ২ জুয়ারী মেম্বার ফরিদ ও আসলাম আটক অদ্য ১ জুন ২০২৪ তারিখ সোমবার সন্ধ্যায় ঈশান গাতী গ্ৰামের মেম্বার ফরিদ মোল্লা (৪০) বাহির পাড়া গ্ৰামের আসলাম শেখ ( ৪৫) কে জূয়া খেলা অবস্থায় গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মেম্বার ফরিদ মোল্লা ও আসলাম শেখ সহ আরো অনেকে মিলে বাহির পাড়া প্রাইমারি স্কুলের পশ্চিম পাশে ধান ক্ষেতের মধ্যে একটি উঁচু বাগানের ভেতর দিন রাত দিন মিলিয়ে ২৪ ঘন্টা জূয়া খেলা হয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের ২ জন কে গ্রেফতার করতে সক্ষম হয়। এবং বাকি ৫/৭ জন দৌড়ে পালিয়ে যায়।

উল্লেখ্য বিষয় হলো, মেম্বার ফরিদ মোল্লা একজন জনপ্রতিনিধি হয়ে কেমন করে সে জূয়া খেলে, ওই জনপ্রতিনিধির কাছে ওয়ার্ড বাসী বা ইউনিয়ন বাসী কি আশা করবে।আসলাম শেখ সে তো সারা জীবনই জূয়া খেলে ই জীবনের বেশিরভাগ সময় শেষ করলো। উক্ত ঘটনা নিয়ে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায়ের সাথে কথা হলে তিনি বলেন ২ জন কে জূয়া খেলা অবস্থায় আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, এবং তাদের কে আদালতে প্রেরণ করা হবে।