মোঃ শফি আলমঃ
মানিকগঞ্জ বাস স্ট্যান্ড বেশিরভাগ ফুট ওভারব্রিজ পথচারীদের চলাচলবান্ধব নয়। দুর্ঘটনা এড়াতে এবং পথচারীদের পারাপারে সুবিধার জন্য এগুলো স্থাপন করা হলেও এখন তা হকারদের দখলে। ফুট ওভারব্রিজের দুই পাশে হকারদের দোকান থাকায় পথচারীদের চলাচলের পথ হয়েছে সরু। এতে নিরাপদে রাস্তা পারাপারে সমস্যায় পড়েন পথচারীরা। ফলে এসব ফুট ওভারব্রিজ নির্মাণের প্রকৃত সুফল মিলছে না।
এর পাশাপাশি
মানিকগঞ্জ শহরের প্রবেশ মুখে সড়কের অর্ধেক জোরে দখল করেছে হকাররা ! পাশাপাশি অটো বাইকের যানজটে সাধারণ মানুষ যাতায়াতের দুর্ভোগ পোহাতে হচ্ছে !
এতে ফুট ওভারব্রিজ থেকে হকার উচ্ছেদ করে জনগণের চলাচল সুগম করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে প্রশাসনকে দৃষ্টি দেওয়ার আহবান জানান সাধারন জনগন।
এই ফুট ওভারব্রিজ ব্যবহারে সমস্যায় পড়েন বয়স্ক ও শিশুরা। এসব সমস্যা সমাধানে কার্যকরী ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন শুশীল সমাজ।