স্টাফ রিপোর্টার ডালিয়া পারভীন
পটুয়াখালীর বাউফল উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ সুজন (১৬) নামের এক কিশোরকে আটক করেছে বাউফল থানা পুলিশ। বৃহস্পতিবার ৯ এপ্রিল ২৯২৬ খ্রিঃ রাত অনুমান ১০ ঘটিকার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয় বলে শতাধিক সূত্র জানায়।
আটক সুজন উপজেলার দাসপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা দুলাল মৃধার ছেলে।
সে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী বলে জানা জায় ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে বাউফল থানার উপ-পরিদর্শক এসআই (নিঃ) মাসুদুর রহমান ও রবিন হোসেন রাতের খাবারের জন্য হাসপাতাল এলাকায় যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজন তার হাতে থাকা একটি প্যাকেট পাশের কবরস্থানের দেয়ালের দিকে ছুড়ে ফেলে। বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে কাগজে মোড়ানো অবস্থায় ৪০ পিস ইয়াবা উদ্ধার করে।
স্থানীয় এক চা দোকানি জানান, সুজনের সঙ্গে আরও দুইজন ছিল যারা পুলিশের আসার আগেই সেখান থেকে চলে যায়। পরে সুজন একা বসে চা ও সিগারেট খাচ্ছিল।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম রাজ্জাক জানান, আটক কিশোরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে ঐ চক্রের সঙ্গে জড়িত অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, উপজেলার সর্বত্র মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।