• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ২, ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ণ
গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎এই মুহূর্তে সরকারের গ্যাসের মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। শনিবার (১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় সংস্থাটি।

‎এক বার্তায় পেট্রোবাংলা জানায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত সংবাদের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, এই মুহূর্তে সরকারের গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। এ নিয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

‎এর আগে বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্যবৃদ্ধির সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশ হলে তা নিয়ে শিল্প, বাণিজ্য ও আবাসিক গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

‎তাছাড়া সাম্প্রতিক সময়ে এলএনজি সরবরাহে বিঘ্ন, গ্যাস সংকট এবং জ্বালানি খাতের আর্থিক চাপ নিয়ে আলোচনা চলার মধ্যেই বিভিন্ন মহলে গ্যাসের দাম বাড়তে পারে– এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে।

‎এরই পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে পেট্রোবাংলা।